ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আইনজীবীর হাতে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী প্রহৃত

  • আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • / 401
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে আইনজীবীর হাতে জেলা প্রশাসক কার্যালয়ের আমিনুল ইসলাম নামে এক কর্মচারী প্রহৃত হওয়ার জেরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভসহ কর্মবিরতি পালন করেছে। দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার করা না হলে আগামী ২৭ মে রোববার থেকে আরো বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেতারা।

২৪ মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক সোয়া ১টার সময় দিনাজপুর জেলা বারের আইনজীবী পাভেল ও রবিসহ ১০/১২ জন আইনজীবী জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অফিসের গোপনীয় শাখার সহকারী (সিএ) মো. আমিনুল ইসলামের নিকট এডিএম মো. নুরুজ্জামান অফিসে আছেন কিনা জানতে চায়। এ সময় সিএ আমিনুল বলেন, এডিএম স্যার অফিসে নেই। অফিসে নেই কেন, কোথায় গেছেন এই নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইনজীবীরা সিএ আমিনুলকে চোখে আঘাত করে। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা আমিনুল ইসলামকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এ খবর জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মচারীদের মাঝে ছড়িয়ে পড়লে সব কর্মচারী একত্রিত হয়ে অফিসের সব কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় কর্মচারীরা।

খবর পেয়ে অন্যান্য সরকারী অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ে ছুটে আসেন এবং সবাই বিক্ষোভে অংশগ্রহণ করে। কর্মচারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িত আইনজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন জানান, আগামী ২৭ মে রোববার পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারীরা কর্মবিরতি পালন করবে। রোববারের মধ্যে এ ঘটনার সাথে জড়িত আইনজীবীদের দ্রুত বিচার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইনজীবীর হাতে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী প্রহৃত

আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮