ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আগামী তিন দিনে আরো কমবে তাপমাত্রা

  • আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহী ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁডিগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া ও যশোরে সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী তিন দিনে আরো কমবে তাপমাত্রা

আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২