ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / 703
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে এসেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কারো আবদার পূরণের জন্য কিছু হবে না, যা হবে সংবিধান অনুযায়ী।

আজ বৃহস্পতিবার বাম দলগুলোর ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বাম দলগুলোর ডাকা হরতালে বিএনপি ঘি দিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাম দলগুলো স্বাধীনতার পক্ষের শক্তি। আপনারাই আবার জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়ে স্বৈরতন্ত্রকে আরো সুসংহত করেছিলেন। আর আজকে হরতাল ডেকে মৌলবাদ ও উগ্রবাদকে সমর্থন দিয়ে তাদের হাতকে শক্তিশালী করছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। এছাড়া মিনিমাম বিলের প্রথাও তুলে দেয়া হয়েছে। এতে করে ২৯ লাখ নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকের বিল কমে গেছে। তাহলে কেন এই হরতাল?

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে হঠাৎ করে বলা হলো তারা আগাম নির্বাচনের জন্য প্রস্তুত। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : হাছান মাহমুদ

আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭