ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আজকালের মধ্যেই আওয়ামীলীগের ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকালের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ’ আসনে প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
তিনি বলেন, ‘আজকালের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে কোনো দলকে কত আসন দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।’
তিনি আরো বলেন, ‘তবে শরীক দলের প্রার্থী যদি বিজয় নিশ্চিত করতে পারে তাহলে সেসব আসন তাদের ছেড়ে দেবে আওয়ামী লীগ।’
ওবায়দুল কাদের আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি নয়াপল্টনে তাদের সহিংস আচরণও ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে?’
এ সময় নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট বলেও আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ জোটে বিএনপিও যোগ দিয়েছে। এমনকি আসন্ন নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজকালের মধ্যেই আওয়ামীলীগের ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮