ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান

আজো রিজভীর নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিল

  • আপডেট সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
  • / 361
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গতকালের পর আজো বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকাল সেয়া ৯টার দিকে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালেও রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজো রিজভীর নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিল

আপডেট সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮