ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব ইসরায়েলে সরকার গঠন আলোচনা ব্যর্থ: আর বৈঠক নয় এনসিপি’র নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে ডিল করতে না পেরেই বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে

আটক নিয়ে যা বললেন মির্জা ফখরুলের স্ত্রী

  • আপডেট সময় : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। আটকের পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের স্ত্রী বলেন, ‘ডিবি পুলিশের চারজন সদস্য বাসার ওপরে আসে এবং বাকি চারজন নিচে ছিল। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নিতে আসা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি।’

তিনি আরো জানান, গতকাল বৃস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশেপাশে টহল দেয় ডিবি। পর রাত ৩টার দিকে তারা বিএনপি মহাসচিবে বাসায় আসে। এরপর তাকে আটক করে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাত ৩টা ২০ মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ।

এর আগে রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আটক নিয়ে যা বললেন মির্জা ফখরুলের স্ত্রী

আপডেট সময় : ১০:২৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২