ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আন্দোলন করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে : মওদুদ

  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। মুক্ত করতে হলে আন্দোলন করতে হবে, আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন বললেই, আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে শুক্রবার ঢাকায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আন্দোলন করতে হলে নেতা কর্মীদের প্রাণবন্ত করতে হবে। পুনর্ভাসন করতে হবে। প্রতিটা নেতাকে মামলা থেকে মুক্ত করতে হবে, জামিনে বের করে আনতে হবে। যারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছে, তাদেরকে দলে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তরুণদের সামনে আনতে হবে।

মওদুদ বলেন, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এক বছর ধরে জেল খানায় আছেন। তাকে যে মামলায় শাস্তি দেয়া হয়েছে তার সাথে দেশনেত্রীর কোন সম্পৃক্ততা নেই। আসল কথা হলো এই সরকার বাংলাদেশকে বিরোধী দল বিহীন করার চেষ্টায় মগ্ন। এই কারণেই তারা ভোট চুরি কের ক্ষমতায় এসেছে। আন্দোলন করে এই সরকারের পতন করতে হবে।

তিনি বলেন, আমাদের ইচ্ছে ছিল, খালেদা জিয়াকে মুক্ত করে জাতীয় নির্বাচনে অংশ নিব। কিন্তু তারপরেও আমারা নির্বাচনে অংশ নিয়েছি গনতন্ত্রের স্বার্থে। যাতে নেতাকর্মীরা মাঠে নামতে পারেন। কিন্তু নির্বাচনের কিছুদিন আগেও যখন নেতাকর্মীরা মাঠে নামতে পারে নাই। তখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেটা হয় নাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলন করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে : মওদুদ

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯