ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান শুল্ক গোয়েন্দার।

  • আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার ‘ডার্টি মানি’র অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও  তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক মুহাম্মদ শাফিউর রহমান।

তিনি জানান, সকাল থেকে আপন জুয়েলার্স এর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের ৫টি স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

শুল্ক গোয়েন্দা ও  তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক জানান, বনানীতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ ব্যাংককে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্যাদি তলব করেছে।

আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধেযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেয়া হয়।

গত পাঁচ বছরে দেশে কোন বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে শুল্ক গোয়েন্দার কাছে তাদের স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় ‘অস্বচ্ছতা’ প্রতীয়মান হয়েছে।

অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র‌্যাবের ফোর্স রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান শুল্ক গোয়েন্দার।

আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭