ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব ইসরায়েলে সরকার গঠন আলোচনা ব্যর্থ: আর বৈঠক নয় এনসিপি’র নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে ডিল করতে না পেরেই বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

  • আপডেট সময় : ১১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 63
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আফগানিস্তানে গত রাতে আঘাত হানা ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার একজন সরকারি কর্মকর্তা ও আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।

কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এবং গভীরতা ছিল ১৮৬ কিলোমিটার।

সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এই ভূমিকম্পের ফলে দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, কাবুল, পানজশির, লোগার, নানগারহার, লাগমান ও নুরিস্তান প্রদেশে পাঁচটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় একই পরিবারের আট সদস্য ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।’

দুই বছরেও কম বয়সি একটি শিশু ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আবদুল কাদিম আবরার এএফপিকে বলেন, অন্য চারজন কাবুলের পশ্চিমাঞ্চলে নিহত হয়েছে।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পার্বত্য গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয় এবং ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

আপডেট সময় : ১১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬