ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের

আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত

  • আপডেট সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সপ্তাহান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর একের পর এক শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পনে (আফটারশক) নতুন করে আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছে এবং বেশ কিছু এলাকায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুক্রবার তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে।
জালালাবাদ (আফগানিস্তান) থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে পাঁচটি অগভীর আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। কাঁপুনি অনুভূত হয়েছে কাবুলসহ প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ হাম্মাদ এএফপিকে জানান, কুনার, নাঙ্গারহার ও লাগমানসহ আট প্রদেশে আফটারশকে ১০ জন আহত হয়েছেন। প্রাথমিক ভূমিকম্পে ইতোমধ্যেই আহত ৩ হাজার ৭০০ জনের সঙ্গে নতুন করে এই সংখ্যা যুক্ত হলো।

ইউএসজিএস অনুসারে, শুক্রবার সন্ধ্যায় একই এলাকায় ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

গত রোববার মধ্যরাতের ঠিক আগে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

কুনারের উত্তরে নুরিস্তান প্রদেশের বাসিন্দা ইনামুল্লাহ সাফি জানান, গভীর রাতে পরাঘাত শুরু হলে তিনি ও অন্যরা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

২৫ বছর বয়সী এই রাঁধুনি এএফপি’কে বলেন, সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। আমরা এখনও আতঙ্কিত, ঘরে ফিরিনি ।
তিনি আরও জানান, ঠাণ্ডা পাহাড়ি রাতে তিনি কয়েকজনের সঙ্গে কম্বলের নিচে রাত কাটান।

তিনি বলেন, কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত খুব কম সহায়তা মিলেছে, কারণ ত্রাণ কার্যক্রম মূলত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেই সীমাবদ্ধ রয়েছে।

অঞ্চলের দুর্গম সড়ক, যেগুলো ভূমিধস ও পাথর খসে পড়ায় বন্ধ হয়ে গেছে, ত্রাণ কার্যক্রমে নতুন করে জটিলতা তৈরি করছে।

দশকের পর দশক সংঘাতের পর একাধিক সঙ্কটের মুখোমুখি আফগানিস্তান বর্তমানে চরম দারিদ্র্য, মারাত্মক খরা এবং ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তান ও ইরান থেকে ফেরত পাঠানো লাখ লাখ উদ্বাস্তু আফগান নাগরিকের আগমনের মতো একাধিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত

আপডেট সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫