ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির

আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে হতাহত ৮

  • আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 66
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার রাতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে চার জন নিহত ও আরও চার জন আহত হয়েছে।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় স্পিন বোল্ডক জেলার গভর্নর আবদুল করিম জাহাদ বার্তা সংস্থা এএফপি-কে বলেন, পাকিস্তানের সীমান্ত শহর চামানের স্থানীয় হাসপাতালে আহতদের মধ্যে তিন জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সীমান্তে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষই একে ‘বিনা উস্কানিতে হামলা’ হিসেবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অক্টোবরের প্রতিবেশী দেশ দুটি’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সীমান্তবর্তী আফগান নাগরিকদের মতে, সংঘর্ষ স্থানীয় সময় প্রায় রাত ১০টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় এবং দুই ঘণ্টা পর্যন্ত চলে। আফগান কর্মকর্তারা জানান, পাকিস্তানের বাহিনী হালকা ও ভারী অস্ত্র ও মর্টার ব্যবহার করেছে, যার কারণে নাগরিকদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে বাড়ছে।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা সংকট থাকায়, স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

পাকিস্তান জানিয়েছে, সাহায্য সরবরাহ ও সামরিক সংঘর্ষ আলাদা বিষয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে হতাহত ৮

আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫