ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আরাভ খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন : পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ অফিসার হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ মিশন কাজ করছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের বলেন, ‘তিনি (আরাভ খান) সেখানে নজরদারিতে রয়েছেন।’

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে।

এর আগে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘না, তাকে গ্রেফতার করা হয়নি… আপনারা সময়মতো জানতে পারবেন।’

দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য বাংলাদেশ পুলিশের অনুরোধ ইন্টারপোল গ্রহণ করেছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন শনিবার (১৮ মার্চ) বলেছিলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) গোয়েন্দা শাখার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তদন্তের স্বার্থে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনে অংশ নেয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরাভ খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন : পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩