ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

আ’লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেফতার

  • আপডেট সময় : ১০:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো: মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সোমবার (২ জুন) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য ও নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন রমনা পার্কের ভেতরে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় কাজে বাধাদানের জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া মেশকাত এ মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। গ্রেফতার হওয়া মেশকাতের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ’লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেফতার

আপডেট সময় : ১০:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫