ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা জানিয়েছে তুরস্ক

  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে রোববার ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরো উস্কে দিচ্ছে।

ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপে যে, ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন।

‘আল-আকসা মসজিদ’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরাইলি পুলিশের সুরক্ষায় ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।

মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, আল-আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে।

ইসরাইল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা জানিয়েছে তুরস্ক

আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫