ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

  • আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, বাণিজ্য, ফেন্টানিল (মাদক), তাইওয়ান ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে এই বৈঠকটি হতে যাচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রুবিও এবং ওয়াং কুয়ালালামপুরে রয়েছেন। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দিচ্ছে এই সম্মেলনে।

মার্কিন কূটনীতিক রুবিওর এই সফর এমন এক সময় হচ্ছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে, এশিয়ার অনেক দেশসহ ২০টির বেশি দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫