ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন আগামী সপ্তাহে

  • আপডেট সময় : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার ২৪ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

ঢাকায় ইমন সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম মে মাসের প্রথম সপ্তাহে একাধিক বৈঠক করেন, যেখানে গিলমোরও ছিলেন।

শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

মানবাধিকারের জন্য বিশেষ প্রতিনিধির কাজ হলো ইইউ-এর মানবাধিকার নীতির কার্যকারিতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করা।

বিশেষ প্রতিনিধির একটি বিস্তৃত, নমনীয় ম্যান্ডেট রয়েছে, যা বিকশিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার সম্ভাবনা প্রদান করে।

বিশেষ প্রতিনিধি ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, যা তার কাজে পূর্ণ সহায়তা প্রদান করে।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। ঠিক ওই সময় যখন আয়ারল্যান্ডকে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বেইল আউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করতে সফল হয়েছিল।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন আগামী সপ্তাহে

আপডেট সময় : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩