ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউক্রেনের সামরিক তথ্য রাশিয়াকে দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবক অভিযুক্ত

  • আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইউক্রেনের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে রাশিয়াকে তথ্য দেওয়ার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপের মামলা করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ২৭ বছর এবং তিনি রাশিয়া ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের দাবি, ওই ব্যক্তি রাশিয়ায় থাকাকালে সামরিক ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে যোগ দেন।

তিনি বলেন, ‘আমরা চাই না অস্ট্রেলিয়া এমন ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হোক, যারা অন্য দেশের হয়ে বিদেশি হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।’

পুলিশের অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে ওই ব্যক্তি সামরিক প্রশিক্ষণ নিতে রাশিয়ায় যান।

পুলিশের দাবি, প্রশিক্ষণ শেষে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। সেখানে এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ বজায় রাখতেন বলে অভিযোগ রয়েছে, যাদের তিনি রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে মনে করতেন।

এরপর ২০২৫ সালে তিনি ইউক্রেনে যান এবং দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দেন বলে পুলিশের দাবি।

ইউক্রেনের সামরিক বাহিনীতে থাকার সময় তিনি সামরিক সদস্য, বিভিন্ন ইউনিট এবং তাদের অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়ার সুযোগ পান বলে অভিযোগ করা হয়েছে।

ব্যারেট বলেন, এরপর ওই ব্যক্তি ইউক্রেনে পাওয়া তথ্য এমন কিছু ব্যক্তির কাছে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন, যাদের তিনি রুশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে মনে করতেন।

তিনি আরও বলেন, ‘অভিযোগ অনুযায়ী, এই কর্মকাণ্ড ইউক্রেনের সামরিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ঝুঁকি তৈরি করেছিল।’

অস্ট্রেলিয়ার আইনে ইচ্ছাকৃতভাবে বিদেশি হস্তক্ষেপের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের সামরিক তথ্য রাশিয়াকে দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবক অভিযুক্ত

আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬