ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইউজিসিতে ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আই কিউএসি’র সমাপন প্রতিবেদন’ দাখিল

  • আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আইকিউএসি’র উপ-প্রকল্প সমাপন প্রতিবেদন দাখিল করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীর হাতে এ প্রতিবেদন তুলে দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম ফজলুল হক ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইকিউএসি ইউনিটের সাবেক প্রধান অধ্যাপক ড. মেজবাউদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এসকে আব্দুল কাদের আরেফিন, উর্ধ্বতন সহকারী পরিচালক নাফিস ইমতিয়াজ ইসলাম ও আইকিউএসির হিসাব কর্মকর্তা কামনাশীষ ।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্ধারিত সময় ৩০ জুন, ২০১৮ সালের মধ্যে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি প্রতিষ্ঠা’ শীর্ষক উপ-প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

এই উপ-প্রকল্পটি ২০১৫ সালের ১ জুলাই শুরু করা হয়েছিল। প্রকল্পকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ এই প্রকল্পের অধীনে সেলফ অ্যাসেসমেন্ট কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করেছে এবং সেলফ অ্যাসেসমেন্ট পরবর্তী বাস্তবায়ন পরিকল্পনাও গ্রহণ করেছে।

প্রতিবেদন হস্তান্তরের সময় অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উপ-প্রকল্প সফলভাবে সম্পন্ন করার জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির আইকিউএসি বিভাগ সেলফ অ্যাসেসমেন্ট পরবর্তী ধাপগুলো সফলভাবে বাস্তবায়ন করার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্যাপশনঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীর হাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উপ-প্রকল্প সমাপন প্রতিবেদন তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম ফজলুল হক ।

নিউজটি শেয়ার করুন

ইউজিসিতে ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আই কিউএসি’র সমাপন প্রতিবেদন’ দাখিল

আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮