সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘর্ষে ৫০,০০০’র বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
- আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 210
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জাতিসংঘ বলেছে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে বিরোধপূর্ণ একটি
এলাকায় সংঘর্ষে ৫০,০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিদ্বন্দ্বী বিভিন্ন অঞ্চলের যোদ্ধাদের মধ্যে এমন সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি’র।
বিরোধপূর্ণ এলাকার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতিসংঘ সোমবার রাতে বলেছে ‘১৩ ও ১৪ এপ্রিল আলামাতা টাউন, রায়া আলামাতা, জতা এবং ওফ্লাতে সশস্ত্র সংঘর্ষে ৫০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।’
বিডিসংবাদ/এএইচএস


























