ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে শনিবার

  • আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আদেশে পার্লামেন্ট পুনর্বহাল করেছে। আদালত আগামী শনিবার সাড়ে ১০টায় পার্লামেন্ট আহ্বান করে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি আয়োজন করার নির্দেশও দিয়েছে স্পিকারকে। ফলে ওই দিনই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব থাকবে কিনা তা নির্ধারিত হবে।
তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে করে ইমরান খানের টিকে থাকার সম্ভাবনা বলতে গেলে নেই।
ইমরান খান চাচ্ছিলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন। কিন্তু বিরাধী দল পার্লামেন্ট পুনর্বহাল চাচ্ছিল। বিরোধী জোট এই মুহূর্তে নির্বাচন চাচ্ছিল না। ফলে এই রায়ে বিরোধী দলের খুশি হওয়ার কথা।

আজ পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায়ে ডেপুটি স্কিার কাসিম সুরির ৩ এপ্রিলের রুলিংকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছে এবং ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহাল করেছে। আগামী শনিবার ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি গ্রহণের নির্দেশও দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেয়।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদ আবার ডাকতে হবে। নির্দেশে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের মীমাংসা না হওয়া পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত হতে পারে না।

আদেশে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সফল হলে পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। এরপর ইমরানের পরামর্শে রাষ্ট্রপতি পার্লামেন্টও ভেঙে দেন। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সুয়ো মোটো হিসেবে বিষয়টি গ্রহণ করেন।

সুরি অনাস্থা প্রস্তাবটি বাতিল করার সময় বলেছিলেন, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিরোধী জোট সংবিধান লঙ্ঘন করেছে।
সূত্র : ডন, দি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে শনিবার

আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২