ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ইমারায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • / 385
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার সদর বাজার সংলগ্ন প্রজারটিলা সড়কের পাশ্ববর্তী একটি ঝিরি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গুইমারা থানা পুলিশ নিহত যুবকের ঘাড় ও ডান হাতের কবজি কাটা লাশ উদ্ধার করে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে অজ্ঞাত একটি লাশ পরে আছে বলে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ঘাড় ও ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে। পুলিশের ধারণা হত্যাকারীরা রাতে অন্য কোন জায়গায় তাকে হত্যার পর লাশ এ এলাকায় ফেলে যায়।

নিহতের লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন (বিবস্ত্র ছিল) কাপড় ছিল না এবং বাম হাত রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয়দের মধ্যে এ হত্যাকান্ডের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার পর নিহতের লাশ দেখতে এলাকার আশপাশের লোকজন ভীড় জমায়।

এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আটকের দাবী করেছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে।
গুইমারা থানায় নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমারায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭