সংবাদ শিরোনাম ::
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
- আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 187
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইয়েমেনে হুথি বিদ্রোহীরা জাতিসংঘের আরও নয়জন কর্মীকে আটক করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার সংস্থার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন। হুথি নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের সম্পদ ও স্থাপনাগুলো জব্দ করার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, হুথি ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ সম্প্রতি আরও নয়জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। যার ফলে ২০২১ সাল থেকে আটক হওয়া মোট জাতিসংঘের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে ।
বিডিসংবাদ/এএইচএস


























