ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 86
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়ার পরপরই জেরুজালেমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানান ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই সময় জেরুজালেমের আকাশে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলে হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সোমবার তেল আবিবের কাছে ইসরাইলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুথিরা।

ইরান-সমর্থিত হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া দুই মাসের গাজা যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল এই অঞ্চলে তাদের সামরিক হামলা পুনরায় শুরু করার পর হুথিরা আবার হামলা চালানো শুরু করে।

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হলেও, মে মাসের শুরুতে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিওন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে।

হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। যার মধ্যে রাজধানী সানার বন্দর এবং বিমানবন্দরও রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫