ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

ইরাকে তেল শোধনাগারে রকেট হামলা

  • আপডেট সময় : ০১:০০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর ইরাকের সিনিয়া তেল শোধনাগারে হামলা চালালো ইসলামিক স্টেটের উগ্রবাদীরা। রকেট হামলায় আগুন লেগে যায় সেখানে। বন্ধ করে দেওয়া হয় কাজ।

সোমবার সকালে ইরাকের সরকার জানিয়েছে, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

উত্তর ইরাকের ছোট তেল শোধনাগার সিনিয়া। রোববার আচমকাই সেখানে পর পর দুইটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে।

আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সোমবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। বন্ধ করে দেওয়া হয় শোধনাগারের সমস্ত কাজ।

তবে ইরাকের সরকার জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেনি। সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনোভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইএস উগ্রবাদীরা কেন তেল শোধনাগারে হামলা চালালো, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকে তেল শোধনাগারে রকেট হামলা

আপডেট সময় : ০১:০০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০