ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, নইলে ‘নরক’ দেখানোর হুঁশিয়ারি
- আপডেট সময় : ১১:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 39
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছতে ইরানের হাতে আর ৪৮ ঘণ্টা সময় রয়েছে, অন্যথায় তারা ‘নরক’সম পরিণতির মুখে পড়বে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মনে আছে, আমি যখন ইরানকে বলেছিলাম, ১০ দিনের মধ্যে চুক্তি করো অথবা হরমুজ প্রণালী খুলে দাও।’
তিনি আরও বলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’ শনিবার তিনি আরও যোগ করেন, ‘আল্লাহর মহিমা!’
এর আগে ২১ মার্চ ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো ধরনের হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে’ হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন; প্রথমে সবচেয়ে বড় কেন্দ্রটি লক্ষ্যবস্তু করা হবে।
তবে দুই দিন পর তিনি জানান, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুবই ভালো ও ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
পরে তিনি আবারও সময়সীমা বাড়িয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করেন।
বিশেষজ্ঞরা বলেছেন, বেসামরিক জ্বালানি অবকাঠামোর ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বিডিসংবাদ/এএইচএস




















