ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে আমিরাত

  • আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 54
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় বর্তমানে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।’

ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে চলমান যুদ্ধে ইরান ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

তবে উপসাগরীয় দেশগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে। যুদ্ধ শুরুর আগেই তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবার হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত উদ্যোগে ২১টি দেশের সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত।

এই জোটে ইউরোপের বেশিরভাগ দেশ রয়েছে। এছাড়া বাহরাইনও এতে অন্তর্ভুক্ত।

জোটটি এক বিবৃতিতে উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলা, তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোয় আঘাত এবং ইরানের বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালীর কার্যত অবরোধের তীব্র নিন্দা জানায়।

বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ইরানের এই অবরোধ এবং মধ্যপ্রাচ্যে তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে আমিরাত

আপডেট সময় : ১০:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬