ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ-এর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে, এবং এই পথে অগ্রসর হয়ে ব্যাপকতর সংঘাত এড়ানো সম্ভব।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ল্যামি এদিনের বৈঠকের একদিন পর জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বোমা হামলার মাঝে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না—তা বিবেচনা করছেন।

ব্রিটিশ দূতাবাসের এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো অত্যন্ত বিপজ্জনক। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে, যাতে সংঘাত আরও গভীর না হয়। এখনো একটি কূটনৈতিক সমাধান অর্জনে আগামী দুই সপ্তাহের জন্য একটি ‘জানালা’ খোলা আছে।’

ল্যামি বলেন, ‘আগামীকাল আমি জেনেভায় যাচ্ছি, যেখানে ফরাসি, জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব। এখনই সময় এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটিয়ে এমন একটি আঞ্চলিক সংঘাত ঠেকানোর, যা কারোই মঙ্গল বয়ে আনবে না।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫