ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা

  • আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দুই দেশের পাল্টাপাল্টি হামলার অষ্টম দিনে ‘ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ নামে পরিচিত একটি স্থাপনাসহ রাতের বেলা তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা তেহরানের কেন্দ্রস্থলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে- সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়নের জন্য এসপিএনডি (প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা) সদর দপ্তরসহ কয়েকটি স্থাপনা।

বিবৃতিতে বলা হয়, এসপিএনডি সদর দপ্তর ইরান সরকারের সামরিক সক্ষমতা সমর্থনকারী উন্নত প্রযুক্তি এবং অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরির স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন ঢালাইয়ে ব্যবহৃত কাঁচামাল তৈরির স্থাপনা।

তারা রাতভর ইরান থেকে উৎক্ষেপিত চারটি ইউএভিকে প্রতিরোধ করেছে বলে বিবৃতি বলা হয়।

শুক্রবার এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা ইরানের তিনটি ‘ক্ষেপণাস্ত্র লঞ্চার’ ধ্বংস করেছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে দাবি করে ইসরাইল গত সপ্তাহে চিরশত্রু ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যা অষ্টম দিনে গড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ইরান-ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশায় আলোচনা বসতে যাচ্ছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা

আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫