ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি পূরণ হয়েছে : নেতানিয়াহু

  • আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা ‘পূরণ হয়েছে’। তিনি আরো জানান, তেহরানে এই হামলা ইসরাইল ও মার্কিন সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘অভিযানের শুরু থেকেই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোন ভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। সেই প্রতিশ্রুতি আজ পূরণ হয়েছে।’

তিনি জানান, কিছুক্ষণ আগে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘সাহসী হামলার’ জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবেও বর্ণনা করেন নেতানিয়াহু।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ‘অতুলনীয়’ শক্তির অধিকারী। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির দিগন্ত খুলে দেবে।

নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায়ই বলি শান্তি আসে শক্তির মাধ্যমে। আগে শক্তি, তারপর আসে শান্তি।

গত ১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইল দাবি করছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে, ইরান সে দাবি অস্বীকার করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের প্রতিশ্রুতি পূরণ হয়েছে : নেতানিয়াহু

আপডেট সময় : ০১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫