ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ফরাসি ‘হুমকি’কে কটাক্ষ তেহরানের

  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞা ফের আরোপের হুমকির জবাবে ফ্রান্সকে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘে তেহরানের মিশন। বুধবার ইরানের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

সোমবার ফ্রান্স জানায়, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে তারা “এক মুহূর্তের জন্যও দেরি না করে” সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে, যদি ইরানের পরমাণু কর্মসূচি ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে।

তেহরান থেকে এএফপি জানায়, ইরানি বার্তা সংস্থা ইসনা-তে প্রকাশিত এক চিঠিতে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, ‘হুমকি ও অর্থনৈতিক ব্ল্যাকমেইল সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।’

২০১৫ সালের পরমাণু চুক্তির পক্ষভুক্ত ছিল ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে।

চুক্তির আওতায় একটি ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ইরানের চুক্তিভঙ্গের অভিযোগে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়। এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরেই।

দীর্ঘদিনের শত্রু ইরান ও যুক্তরাষ্ট্র গত ১২ এপ্রিল থেকে পরমাণু অস্ত্র নির্মাণে ইরানের সম্ভাব্য প্রচেষ্টা ঠেকাতে এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সপ্তাহে জানিয়েছেন, আলোচনা চালাতে তিনি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরে আগ্রহী।

ইরানি মিশন চিঠিতে আরও বলেছে, ‘আসল কূটনীতি কখনও হুমকি বা চাপের ভিত্তিতে এগোতে পারে না।’

‘যদি ফ্রান্স ও তার মিত্ররা সত্যিই কূটনৈতিক সমাধান চান, তাহলে তাদের জবরদস্তিমূলক আচরণ পরিত্যাগ করতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ফরাসি ‘হুমকি’কে কটাক্ষ তেহরানের

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫