ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার

ইরান-ইসরাইলকে তিরস্কারের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর’

  • আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান ও ইসরাইলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে তিরস্কার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ‘যুদ্ধবিরতি কার্যকর রয়েছে!’

তিনি লেখেন, ইসরাইল এখন ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরে ফিরে যাবে এবং ‘বন্ধুত্বপূর্ণভাবে’ ইরানের দিকে হাত নেড়ে ফিরে আসবে। কারো কোনো ক্ষতি হবে না।

এর কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ইরান ও ইসরাইল উভয় দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তীব্র ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, এই দুই দেশ দীর্ঘদিন ধরে এবং এত তীব্রভাবে লড়াই করছে, তারা নিজেরাও জানে না- তারা কী করছে। তোমরা কি এটা বুঝো?

ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে, ইসরাইলও তা করেছে। আমি তাদের ওপর খুশি নই। ইরানের ওপর তো নয়ই, কিন্তু যদি ইসরাইল আজ সকালে আবার হামলা করে, তাহলে আমি সত্যিই ক্ষুব্ধ হব।

তিনি আরও বলেন, ইসরাইলকে শান্ত করতে হবে। আমরা যখনই চুক্তি করলাম, তারা একরাশ বোমা ফেলে দিল—এরকম হামলা আমি আগে কখনো দেখিনি।

এর আগে মঙ্গলবার সকালে তিনি ট্রুথ সোশ্যালে লিখেন, ‘ইসরাইল, এই বোমা আর ফেলো না’। তবে তিনি কোন বোমার কথা বলেছেন, তা পরিষ্কার করেননি।

তিনি সতর্ক করে বলেন, ‘তুমি যদি এটা করো, তাহলে এটা হবে বড় ধরনের চুক্তি লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো!’

ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময়সীমা ধাপে ধাপে ২৪ ঘণ্টা মেয়াদে কার্যকর হবে। ইরান একতরফাভাবে সকল হামলা স্থগিত করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরাইল তা অনুসরণ করবে।

উল্লেখ্য, ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানে বিমান হামলা শুরু করে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র শুক্রবার রাতে এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান আর কখনোই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে না।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান-ইসরাইলকে তিরস্কারের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর’

আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫