ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইরান থেকে ছয়শ’রও বেশি বিদেশি আজারবাইজানে পালিয়ে এসেছে : বাকু

  • আপডেট সময় : ১১:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 95
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইল গত শুক্রবার ইরানে হামলা শুরু করার পর থেকে প্রতিবেশী দেশ আজারবাইজানে ১৭টি দেশের ছয়শ’রও বেশি নাগরিক পালিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটি।

বাকুতে এক সরকারি সূত্র এএফপিকে জানায়, ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ছয়শ’রও বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছে।

সূত্র জানায়, এসব নাগরিকরা আজারবাইজান ও ইরানের সীমান্তবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে কাস্পিয়ান সাগর উপকূল অতিক্রম করে আজারবাইজানে প্রবেশ করে। সেখান থেকে তাদের বাকু আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আজারবাইজানে পালিয়ে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ভিয়েতনামের নাগরিক।

উল্লেখ্য, আজারবাইজান ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় তার স্থলসীমান্ত বন্ধ করে দেয় এবং এরপর থেকে তা বন্ধই ছিল।

সরকারি এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি গুরুতর বিবেচনায় আজারবাইজান সাময়িকভাবে সীমান্ত উন্মুক্ত করেছে, যেন ইরান ত্যাগ করা বিদেশিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন।

এদিকে, বিশ্বে অন্যতম কঠোর সীমান্ত নীতি অনুসরণকারী দেশ তুর্কমেনিস্তান জানায়, তারা ইরান থেকে আসা প্রায় ১২০ জন ব্যক্তিকে তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে যাওয়ার অনুমতি দিয়েছে, যাদের অধিকাংশই মধ্য এশিয়ার নাগরিক।

ইসরাইল গত শুক্রবার থেকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করেছে। তেল আবিব বলছে, তাদের লক্ষ্য হলো তেহরানকে পারমাণবিক অস্ত্রে শক্তিধর হওয়া থেকে বিরত রাখা। তবে ইরান পারমাণবিক অস্ত্রে শক্তিধর হওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

রোববার প্রকাশিত এক সরকারি হিসাবে বলা হয়েছে, ইসরাইলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইলে একাধিক হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান থেকে ছয়শ’রও বেশি বিদেশি আজারবাইজানে পালিয়ে এসেছে : বাকু

আপডেট সময় : ১১:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫