ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

ইশরাকের বাসায় দুর্বৃত্তদের হামলা

  • আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে একদল দুর্বৃত্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের ২য় লেনের বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় হামলাকারীদের ইট পাটকেলে বাড়ির অনেকগুলো গ্লাস ভেঙ্গে যায়। এছাড়াও পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে থাকা ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বিজয় দিবসে মানুষের স্বাধীনতাকে হরণ করার উদ্দেশ্যে হামলার মতো এই হীন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইশরাকের বাসায় দুর্বৃত্তদের হামলা

আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০