ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইসরাইলপ্রীতির জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার দেশটিতে সফররত মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক সচিব ক্রিস্টি নোএমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলপ্রীতি ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে তার অবস্থানের প্রশংসা করেন।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, ‘সন্ত্রাস ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের প্রতিশ্রুতি দৃঢ়। আমি বিশ্বাস করি, আপনার এই সফরও তারই অংশ।’

এর আগে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এক ইহুদি জাদুঘরে বন্দুকধারীর গুলিতে নিহত দুই ইসরাইলি- সারাহ মিলগ্রিম ও ইয়ারন লিসচিনস্কির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন দুই পক্ষ। হামলাকারীকে গ্রেপ্তারের সময় সে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পররাষ্ট্রমন্ত্রী সার আরও বলেন, ‘ইসরাইলের চেয়ে বড় বন্ধু ও মিত্র আর কেউ নেই যুক্তরাষ্ট্রের। আপনাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। একইভাবে, যুক্তরাষ্ট্রের চেয়ে কার্যকর অংশীদারও আর কেউ নেই আমাদের।’

মার্কিন দূত ক্রিস্টি নোয়েম বলেন, ‘ওয়াশিংটনে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় সারাহ মিলগ্রিম ও ইয়ারন লিসচিনস্কির মৃত্যুর পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের পাশে দাঁড়ানোর এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাকে ইসরাইলে সফরের নির্দেশ দেন।’

এই সফরের সময় ইসরাইল গাজা উপত্যকায় নিজেদের সামরিক অভিযানে গতি বাড়িয়েছে। ইসরাইলের দাবি, হামাসকে নির্মূল করতেই তারা নতুন করে অভিযান শুরু করেছে।

রবিবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে অংশ নেন নোয়েম ও ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

এর আগে রবিবারই জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন তারা। সেখানেই সোমবার ‘জেরুজালেম দিবস’-এর প্রাথমিক উদ্যাপন শুরু হয়।

এই দিবসটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইলের হাতে পূর্ব জেরুজালেম দখলের ঘটনাকে কেন্দ্র করে ‘ঐক্যবদ্ধ জেরুজালেম’ প্রতিষ্ঠার স্মরণে উদ্যাপন করে ইসরাইল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলপ্রীতির জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫