ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৭

  • আপডেট সময় : ০১:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 95
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরাইলি ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, ইসরাইল ‘বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন।

আউন বলেন, ‘ইসরাইলের বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ। যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা। অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা।’

নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এরআগে তারা জানিয়েছিল, ছয়জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা জেলার ব্নাফুল এলাকায় এক ব্যক্তি এবং নাবাতিয়েহ জেলার আনসারে ছয়জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

তারা আরো জানিয়েছে, তারা ‘গ্রিন উইদাউট বর্ডার্সের’ ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ইসরাইলের দাবি অনুযায়ী, সীমান্ত এলাকায় এটি হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৭

আপডেট সময় : ০১:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫