ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ইসরাইল যুদ্ধের পর শনিবার প্রথম জনসমক্ষে আসলেন খামেনি

  • আপডেট সময় : ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 95
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার প্রথম প্রকাশ্যে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে যে, শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ ইমাম হুসেনের শাহাদাত বার্ষিকী উদযাপনের সময় মসজিদে অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন এই বৃদ্ধ নেতা। কালো পোশাক পরা ৮৬ বছর বয়সী খামেনিকে মঞ্চে দেখা যায়।

তার সামনে ভিড়, তারা বাতাসে মুষ্টিবদ্ধ করে বলছে, ‘আমাদের নেতার জন্য আমাদের শিরায় রক্ত!’

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, ক্লিপটি তেহরানের কেন্দ্রীয় ইমাম খোমেনি মসজিদে চিত্রায়িত করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত সপ্তাহে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিওতে বক্তব্য রাখেন।

১৩ জুন ইসরাইল আকস্মিক বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করার আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল এরও দুই দিন আগে, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।

ইসরাইলের বোমা হামলা ইরানের সঙ্গে কয়েক দশক ধরে চলমান ছায়া যুদ্ধের পর পরিচালিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দেশটিকে বিরত রাখা।

পারমাণবিক অস্ত্র তৈরির এই উচ্চাকাঙ্ক্ষা তেহরান বারংবার অস্বীকার করে আসছে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে যে, এই হামলায় ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

অন্যদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে জানা গেছে যে, ইসরাইলি শহরগুলোতে প্রতিশোধমূলক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইল যুদ্ধের পর শনিবার প্রথম জনসমক্ষে আসলেন খামেনি

আপডেট সময় : ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫