ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণে ৯ সৈন্য আহত

  • আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে দেশটির নয় সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মঙ্গলবারের বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
এতে আরো বলা হয়, আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেগেভ মরুভূমিতে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে।
৭ অক্টোবর গাজা থেকে চালানো হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার জন্য জোরালো অভিযান শুরু করার পর সেখানে এ বিস্ফেরণ ঘটলো।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়,ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১,১৯৪ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ৩৬,৫৫০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণে ৯ সৈন্য আহত

আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪