ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২

  • আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

মালিক আরও বলেন, পুরো জায়গাটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আইনজীবী ও সাধারণ মানুষ দৌড়াচ্ছিল। আমি গেটের সামনে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, ১২ জনের মৃতদেহ এবং ২০ জন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকজন আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। আমি গেটের সামনে অন্তত পাঁচ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ১২

আপডেট সময় : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫