ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-কে সংবর্ধনা

  • আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা‘র সংবর্ধনা অনুষ্ঠান ২ জানুয়ারি ২০২১, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মোঃ সালেহ ইকবাল, এস এম রবিউল হাসান, এএএম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মোশাররফ হোসাইন এবং মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল উর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখাপ্রধানসহ অন্যান্য নির্বাহী-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, শরীআ‘হভিত্তিক ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্বের কারণেই ইসলামী ব্যাংক দ্রুত প্রসার লাভ করেছে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এ ব্যাংকের সেবা উন্মুক্ত। ইসলামী ব্যাংক ইতোমধ্যেই সকল শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ ব্যাংক দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরীআ‘হ ভিত্তিক ব্যাংক এবং বিশ্বের শ্্েরষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক।

তিনি বলেন, শরীআ‘হনীতির পরিপালন, কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠা এবং সুশাসনই এ ব্যাংকের শক্তভিত রচনার মূল চাবিকাঠি। আমদানী, রপ্তানি ও রেমিট্যান্সসহ দেশ উন্নয়ন অগ্রযাত্রার সকল সূচকে ইসলামী ব্যাংক সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যাংকের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সময়ের যথাযথ ব্যবহার ও নিরলস পরিশ্রম করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

বৈশ্বিক মহামারীর বর্তমান পরিস্থিতিতে গত বছরের ন্যায় ২০২১ সালেও ব্যাংকিং ও আর্থিকখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-কে সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১