ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

ইসলামী ব্যাংক ও কনসালটেন্সি ফার্ম ‘ক্রল’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক কর্পোরেট কনসালটেন্সি ফার্ম ক্রল এর সাথে ব্যাংকিং নীতিমালা পরিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার, ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ক্রল এর সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর ওমের এরজিনশো, ম্যানেজিং ডাইরেক্টর তরুন ভাটিয়া ও অ্যাসোসিয়েট ডাইরেক্টর সমরজিত সাওয়ান্ত ও ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকিং নীতিমালা পরিপালন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

২০১৫ সাল থেকে ক্রল ইসলামী ব্যাংকের সাথে কাজ করছে। ইতোমধ্যেই ক্রল নির্দেশিত পরিপালন কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ সমাপ্ত হয়েছে এবং তৃতীয় পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। ইসলামী ব্যাংকের জন্য ইউএসএ ভিত্তিক সাস ইন্সটিটিউট প্রাইভেট লিমিটেড প্রদেয় ট্রানজেকশন মনিটরিং সিস্টেম প্রদর্শন করা হয় এবং ক্রল প্রতিনিধিদল এতে সন্তোষ প্রকাশ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক ও কনসালটেন্সি ফার্ম ‘ক্রল’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯