ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ইসি শিগগির-ই নির্বাচনের ঘোষণা দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, কারো উসকানিতে পা না দেবেন না। বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা রাস্তায় নেমেছে। বিদেশী কারো উপদেশ-নির্দেশেও চলবো না। আমরা চলবো সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। ২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সেসময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসি শিগগির-ই নির্বাচনের ঘোষণা দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩