ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২

‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত

  • আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে ‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানি চার সৈন্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে পাঁচ উগ্রবাদীও নিহত হয়েছে।

পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দু’দিকেই সীমান্ত আছে বলে তা ‘উগ্রবাদীদের’ নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।

পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সাথে উত্তরপশ্চিম সীমান্তে ‘উগ্রবাদীদের’ সাথে সেনাবাহিনীর সংঘর্ষ ও প্রবল গোলাগুলি হয়। সেখানেই চারজন সেনা সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিস জানিয়েছে, চার সৈন্যর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘উগ্রবাদীদের’ বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।
সূত্র : ডয়চে ভেলে ও আনাদুলু অ্যাজেন্সি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪