ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উগ্রবাদী সম্পৃক্ততা সন্দেহে বাড়িছাড়া ৪ জনসহ গ্রেফতার ৭: র‌্যাব

  • আপডেট সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকা ও আশপাশে অভিযান চালিয়ে কুমিল্লা ও অন্যান্য এলাকা থেকে উগ্রবাদী সম্পৃক্ততা সন্দেহে নিখোঁজ হওয়া চারজনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ভোরে র‌্যাব সদর দফতর থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে অভিযান বা গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার কারওয়ান বাজারে বেলা পৌনে ১২টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উগ্রবাদী সম্পৃক্ততা সন্দেহে বাড়িছাড়া ৪ জনসহ গ্রেফতার ৭: র‌্যাব

আপডেট সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২