ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় খালেদা জিয়ার পরিবার

  • আপডেট সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে চাইছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেজ বোন বেগম সেলিমা ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন,বেগম খালেদা জিয়ার জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশ নিতে চাই। তিনি বলেন, এখানে তার চিকিৎসা হচ্ছে না। বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সাথে দেখা করতে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন।

স্বজনদের মধ্যে রয়েছেন-বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের ছেলে অতনু ইস্কান্দার সহ ছয়জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় খালেদা জিয়ার পরিবার

আপডেট সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯