ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা ব্যবস্থা

  • আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এ হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এবার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, সিদ্ধান্তের অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল এবং ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এছাড়া নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সব বিমান প্রবেশে নিষেধাজ্ঞা ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে :

১) পানি আটকানোকে যুদ্ধ ঘোষণার শামিল বিবেচনা
২) ওয়াঘা সীমান্ত ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে
৩) সার্ক ভিসা ছাড়ের আওতায় থাকা ভারতীয় নাগরিকদের ছাড় অবিলম্বে বাতিল
৪) পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয়কে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ
৫) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা
৬) ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যা ৩০ জনে নামিয়ে আনা হচ্ছে
৭) পাকিস্তানের আকাশসীমা এখন থেকে ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ
৮) সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত, তৃতীয় দেশের মাধ্যমে যেসব লেনদেন হতো তাও বন্ধ

এদিন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। সেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫