ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

  • আপডেট সময় : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।

২০১৮ সালের তুলনায় এ বছর এক লাখ তিন হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫।

এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল এক লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এ ছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনের পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পরীক্ষা গ্রহণ চলবে।

এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে এবার পরীক্ষা নেয়া হচ্ছে।

এ ছাড়াও সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদরাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

আপডেট সময় : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯