ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ঐক্যফ্রন্টের পুননির্বাচনের দাবি অসাংবিধানিক : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক এবং জনগণের মতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ।

রাজধানীর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জাফরোল হাছানের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি মঙ্গলবার এ কথা বলেন।

রাজধানীর বেইলী রোডের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

আইনমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনে দাবি মোটেও সাংবিধানিক নয় এবং অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।

নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, গত বছর প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদকে সমমানের যে স্বীকৃতি দিয়েছিলেন, সেটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ ছিলো।

আল্লামা শফী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তি দেশের ইতিবাচক উন্নয়নের বিপরীতে যায়।

তিনি বলেন, আল্লামা শফী যা বলেছেন আমি মনে করি এটা তার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত যার যার থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঐক্যফ্রন্টের পুননির্বাচনের দাবি অসাংবিধানিক : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯