ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

ওয়ারির সেই শিশুকে মারার আগে ধর্ষণ করা হয়

  • আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারির শিশু সামিয়া আক্তার সায়মাকে (৭) হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় তাকে।

আজ শনিবার দুপুরে সামিয়ার লাশের ময়নাতদন্তের পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা: সোহেল মাহমুদ।

ডা: সোহেল মাহমুদ বলেন, ‘শিশু সামিয়াকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের সময় শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন ও ঠোঁটে কামড়ের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সামিয়াকে হত্যার আগে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার একটি ভবনের নয়তলার ফ্ল্যাট থেকে শিশু সামিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।

গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খোঁজাখুঁজির পর রাতে পাওয়া যায় লাশ। তখন খবর দেয়া হয় পুলিশকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ারির সেই শিশুকে মারার আগে ধর্ষণ করা হয়

আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯