ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারের ঈদগাঁওতে প্রকাশ্যে গুলি ছুড়ে যুবককে অপহরণ

  • আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকায় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে কালিরছড়া ভুতিয়াপাড়া এলাকার গিরিঞ্জি পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অপহৃত যুবক সদর উপজেলার ঈদগাঁওর মাছুয়াখালী এলাকার মৃত শের আলীর ছেলে আমানুল্লাহ (৩৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ক্ষেত ও প্লট পাহারা দিতে যাচ্ছিল আমানুল্লাহ। এ সময় ৫-৬ জন সশস্ত্র

অপহরণকারী উপর্যুপরি ফাঁকা গুলি ছুড়ে তাকে ধরে জঙ্গলের ভেতর নিয়ে যায়। অপহরণ চক্রের সদস্যরা পরে তার মুঠোফোন নিয়ে মাছুয়াখালী বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নাম্বারে কল করে তাকে অপহরণে কথা জানান।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুঁইয়া বলেন, পুলিশের কয়েকটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। পাহাড়ের কোন এলাকায় তাদের অবস্থান হতে পারে তা নিশ্চিতের চেষ্টা চলছে।

প্রসংগত, গত ২৮ নভেম্বর রাতে কক্সবাজারের পাহাড়ি ইউনিয়ন ঈদগাঁও-ঈদগড় সড়কে যানবাহনে ডাকাতির পর রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের বাইতুশ শরফ এলাকার খুইল্যা মিয়ার ছেলে নুরুল আমিন ও মৃত আছহাব মিয়ার ছেলে হেলাল উদ্দিনকে (২০) অপহরণ করে দুর্বৃরা। এদের পরিবার মুক্তিপণ দিয়েও ছেড়ে না দেয়ায় কৌশলে ৩ ডিসেম্বর রাতে পালিয়ে আসে তারা।

এরপর কিছুদিন স্বাভাবিক অবস্থা থাকলেও শুক্রবার দুপুরে ফাঁকা গুলি ছুড়ে করে অপহরণের ঘটনা ঘটল। এনিয়ে স্থানীয় বাসিন্দারা আতংকের মাঝে আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের ঈদগাঁওতে প্রকাশ্যে গুলি ছুড়ে যুবককে অপহরণ

আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭