সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের খুরুস্কুলে ইজিবাইক চালককে হত্যাঃ বাইক ছিনতাই
- আপডেট সময় : ০২:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
- / 416
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদরের খুরুস্কুল রমজান আলী নামের এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের তেতৈয়াপাহাড় থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতার মর্গে প্রেরণ করা হয়।
গত কয়েকদিন আগে ইজিবাইক (টমটম) সহ অপহরণের শিকার হন এই চালক। গত শনিবার ঝিলংজা বিজিবি ক্যাম্প এলাকা থেকে টমটমটি উদ্ধার করে বলে জানান খুরুস্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।
পুলিশ জানিয়েছেন, নিহত রমজান আলী (১৩) ঘোনারপাড়ার কালুর ছেলে। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

























